bangladesh academy for securities markets

(Academic Wing of Bangladesh Securities and Exchange Commission)

Announcements
  • Investors' Training Program to be held on 14 May, 2026 (approx.)
  • Financial Literacy Training for School and College Teachers to be held on 29 April, 2026
** সচেতন বিনিয়োগ, সমৃদ্ধ আগামী" ** ** Training on Alternative Investment be held on 21-22 April, 2026 ** ** “প্রশিক্ষিত বিনিয়োগকারী, সমৃদ্ধ পুঁজিবাজার” ** ** Training on Basics of Commodity Trade be held on 27-28 April, 2026 ** ** Financial Literacy Training for School and College Teachers be held on 29 April, 2026 ** ** Investors' Training Program to be held on 10 May, 2026 (approx.) **

বিনিয়োগ শিক্ষা কনফারেন্স, নোয়াখালী-২০২২

Event Information

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালীতে শনিবার (১৯ নভেম্বর) বিনিয়োগ শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) যৌথ উদ্যোগে এ বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ওইদিন সকাল ১০টায় জেলার মাইজদীর দত্তেরহাটে অবস্থিত নোয়া কনভেনশন সেন্টার অ্যান্ড হোটেলে কনফারেন্স অনুষ্ঠিত হবে।


কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এরপর প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।


প্রথম অধিবেশনে প্রবন্ধ উপস্থাপনার পর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। প্যানেল আলোচনায় অংশ নেবেন বিএএসএম এর মহাপরিচারক ড. তৌফিক আহমদ চৌধুরী, নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামস্উদ্দীন খালেদ, ডিএসইর পরিচালক শাকিল রিজভী, আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান এবং ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।


এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. দিদার-ইল-আলম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, নোয়াখালী পৌরসভার মেয়ার মো. সহিদ উল্যাহ খান এবং নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. এ কে আজাদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।